tfm.ink /
log
2026-10-31 01:04

প্যালিনড্রোমিক মুহূর্তগুলোর কমন প্যাটার্ন হলো ab:ba অর্থাৎ ঘণ্টার শেষ ডিজিট মিনিটের প্রথম ডিজিট হয়ে যায়।

যেহেতু 59 মিনিটের বেশি কখনো হয় না, তাই মিনিটের প্রথম ডিজিট কখনো 6 হতে পারবে না। সুতরাং, ঘণ্টার শেষ ডিজিট 5 পার হয়ে 6 হলে সেখানে আর প্যালিনড্রোম হওয়া সম্ভব না।

একারণেই, 00:00 থেকে 05:50, আবার 10:01 থেকে 15:52, আর 20:02 থেকে 25:52 এরকম ব্লকে প্যালিনড্রোমিক মুহূর্ত গুলো আসে।

26 ঘণ্টায় দিন হলে শেষ প্যালিনড্রোমিক মুহূর্ত হয় 25:52 অর্থাৎ, শেষের 8 মিনিট ফাঁকা। এই unsymmetrical ব্যাপারটা দূর করতে গেলে শেষ প্যালিন্ড্রোমিক মুহূর্ত হতে হবে 59 মিনিটে। তাহলে ঘণ্টা দাঁড়াবে 95, অর্থাৎ, 95:59। 96 ঘণ্টায় দিন হলে এটা সবধরণের সিমেট্রির সবচেয়ে কাছে পৌঁছাবে।

কিন্তু তাও 1 মিনিটের একটা deficit থেকে যাচ্ছে।

এটা মেলানো সম্ভব না। কারণ, আমাদের প্যালিনড্রোমিক ব্লক এবং নন-প্যালিনড্রোমিক ব্লকের পিরিয়ড হলো 10 ঘণ্টা 1 মিনিট করে। প্রথম ব্লক 00:00 থেকে 10:01 পর্যন্ত। দ্বিতীয় ব্লক আবার 20:02 পর্যন্ত। সুতরাং, প্রত্যেক 10 ঘণ্টা 1 মিনিট পরপর আমাদের একটা করে সাইকেল কমপ্লিট হয়।

24 ঘণ্টায় দিন হলে এর ভেতরে 2.4 টা সাইকেল ফিট করা যায়। তাই দুইটা ফুল প্যালিনড্রোমিক — নন প্যালিন্ড্রোমিক ব্লক কভার করার পর আরেকটা প্রায় অর্ধেক প্যালিনড্রোমিক ব্লক এঁটে যায় এবং 28 মিনিটের একটা ফাঁকা থাকে।

10 ঘণ্টা 1 মিনিট মানে 601 মিনিট। আমরা যদি দিনের ভেতরে integer ঘণ্টা রাখতে চাই আর সেটাকে symmetrical রাখতে চাই, তাহলে n × 601 / 60 কে পূর্ণ সংখ্যা হতে হবে। কিন্তু, 601 মৌলিক সংখ্যা। তাহলে smallest possible day যেটা সিমেট্রিকও হবে আবার পূর্ণসংখ্যক ঘণ্টাও থাকবে সেটার দৈর্ঘ্য হবে 60 × 601 / 60 বা 601 ঘণ্টা। কিন্তু, এত বড় দিন হলে আমাদের ঘণ্টা মিনিট লেখার সিস্টেমে তিন সংখ্যার ঘণ্টা এসে পড়ে। তখন প্যালিন্ড্রোম হতে হলে abc:ba এই শর্ত মানতে হবে, যেটা আলাদা।

একারণে, 60 মিনিটে 1 ঘণ্টা এই নিয়মে আমরা কখনোই পুরোপুরি symmetry পাবো না। আমাদের best shot হলো 96 hours দিয়ে দিন গণনা করা।

2026-10-29 21:57

21:12 বাজে এখন। সময়টা প্যালিন্ড্রোমিক। উল্টাপাশে থেকে দেখলেও একই হয়ে থাকে। ইন্টারেস্টিং। দিনে কতগুলো এরকম সময় থাকতে পারে? যেকোনো দিনের শুরুটাই, অর্থাৎ 00:00, এরকম। এই এরকমের একটা নাম দেয়া উচিত। এধরণের সময়গুলোকে আমি নাম দিলাম বিসম অর্থাৎ 'বি'পরীত দিক থেকে 'সম' বা সমান।

তো যা দেখলাম, দিনের শুরুর মুহূর্তটাই বিসম। এরপরে সবচেয়ে কাছাকাছি বিসম মুহূর্ত হচ্ছে 01:10। আমাদের শুরুতে ভেতরের ডিজিটগুলো চেঞ্জ করতে হবে। কারণ, বাইরের ডিজিটগুলো চেঞ্জ করলে আমরা অনেক বড় জাম্প করে ফেলবো (10:01 মানে সকাল দশটা হয়ে গেল)। স্বাভাবিকভাবেই, পরবর্তী বিসম মুহূর্ত হলো 02:20 এবং এখানে আমরা ভোর পাঁচটা (05:50) পর্যন্ত একই প্যাটার্ন দেখতে পাচ্ছি। কিন্তু ভোর ছয়টায় আমরা 06:60 লিখতে পারবো না। তাহলে ভোর ছয়টা থেকে সাতটার মাঝে কোনো বিসম মুহূর্ত নাই। কিন্তু আমরা 07:70 ও লিখতে পারবো না। এভাবে দেখা যাচ্ছে সকাল দশটার (10:01) আগে আমরা আর কোনো বিসম মুহূর্ত পাচ্ছি না। এরপরে এই ধারা আবারও 11:11, 12:21, 13:31, 14:41, 15:51 হয়ে বিকাল চারটার আগে পর্যন্ত চলে। কিন্তু 16:61 আমরা লিখতে পারবো না। কাজেই বিকাল চারটা থেকে আবারও রাত আটটার (20:02) আগে পর্যন্ত আমরা কোনো বিসম মুহূর্ত পাচ্ছি না। এরপর থেকে দিন শেষ হওয়া পর্যন্ত সমস্ত ঘণ্টাতেই একটা করে বিসম মুহূর্ত আছে।

আমরা যদি একটা লিস্ট করি, তাহলে ব্যাপারটা দেখাবে এমন:

00:00
01:10
02:20
03:30
04:40
05:50
06
07
08
09
10:01
11:11
12:21
13:31
14:41
15:51
16
17
18
19
20:02
21:12
22:22
23:32

এখানে কি কোনো ইন্টারেস্টিং প্যাটার্ন আছে? দুইটা ব্লকড টাইম আছে যেখানে কোনো বিসম মুহূর্ত নাই। সকালে চার ঘণ্টা এগারো মিনিট। বিকালেও এক্স্যাক্টলি চার ঘণ্টা এগারো মিনিট। তাহলে ব্যাপারটা সিমেট্রিক।

আবার, দিনের নানান ভাগে আমরা যে সময়ে বিসম মুহূর্তগুলো পাচ্ছি, সেগুলোর ব্লকড টাইম চিন্তা করলে, দিনের শুরু থেকে ভোর পাঁচটা অবধি, পাঁচ ঘণ্টা পঞ্চাশ মিনিট। আবার, সকাল দশটা থেকে দুপুর তিনটা অবধিও এক্স্যাক্টলি পাঁচ ঘণ্টা পঞ্চাশ মিনিট। কিন্তু, রাত আটটা থেকে রাত বারোটা অবধি তিন ঘণ্টা ত্রিশ মিনিট। অর্থাৎ, দুই ঘণ্টা কম। এখানেও খানিক সিমেট্রি আছে কিন্তু পুরোপুরি নাই। সম্ভবত রাত এগারোটার পর হুট করে 00:00 তে ফেরত যাওয়ায় এই ইস্যুটা হলো। আমাদের এখানে দিন যদি ছাব্বিশ ঘণ্টায় হত, তাহলে 25:52 পর্যন্ত যেতে পারতাম। সেক্ষেত্রে এক্স্যাক্টলি পাঁচ ঘণ্টা পঞ্চাশ মিনিটের ব্লক পাওয়া যেত এবং পুরোপুরি সিমেট্রিক হতো।

যদি আমরা দিনের মোট সময় হিসেব করি, তাহলে দুইটা পাঁচ ঘণ্টা পঞ্চাশ মিনিট এবং একটা তিন ঘণ্টা ত্রিশ মিনিটের বিসম ব্লক মিলিয়ে মোটামুটি ১৫ ঘন্টা ১০ মিনিট। আর বিসম মুহূর্ত নাই , এরকম দুইটা ব্লক চার ঘন্টা এগারো মিনিটের করে মোট ৮ ঘণ্টা ২২ মিনিট। তাহলে, দিনে হলো ২৩ ঘণ্টা ৩২ মিনিট। বাকি ২৮ মিনিট কোথায় গেল? এটা হলো 23:32 বাজার পরের আটাশ মিনিট। আমরা ওটা কিন্তু কোনো ব্লকেই ফেলি নাই। এই আটাশ মিনিট একটা মিনি-বিসম ব্লক।

আপাতত আমার মাথায় যেটা মনে হচ্ছে আমাদের যদি ৯৬ ঘণ্টায় একদিন হত, তাহলে আমরা 95:59 পর্যন্ত গুনতে পারতাম এবং আমাদের কোনো মিনি-বিসম ব্লক থাকত না। সম্ভবত সেটায় আমরা equal time এর বিসম ব্লকও পেতাম।

সিমেট্রি আর সময় কাটানোর জন্য চিন্তা করা ছাড়া, এই বিসম সময়ের ব্লকগুলো আর কোনো কাজে কী আসে?

2026-10-22 14:20

ইদানীং সবকিছুর ভেতর পোকা দেখতে পাচ্ছি।

2026-10-22 14:19

never been a fan of red apples but the one I had today at TUAS was so good, mhmm!

2026-10-20 16:01

ভালো লাগে না। ভালো লাগে না। ভালো লাগে না। তিনদিন ধরে আমি কিছু করার/ভাবার আগ্রহ পাচ্ছি না। কোনো তাড়না নেই। মহাবিশ্বের heat death হলে যেমন হবে, অনেকটা সেরকম একটা পরিস্থিতি। কী করবো কিছু জানি না। মানুষজনদের অসম্ভব বিরক্ত লাগছে। আমি তাদের পছন্দ করি। তারপরেও বিরক্ত লাগছে। It almost feels like I am possessed. পরিচিত মুখ বেশি সময়ের জন্য দেখলেই সহ্য করতে পারছি না। বাসায় কথা বলতে ইচ্ছে করে না। বাইরে কথা বলতে ইচ্ছে করে না। কিছু সময় চিন্তা করতে বসলে কাঁদতে ইচ্ছে করে। কেমন একটা অটো-পাইলট মোডে সবকিছু চলছে।

2026-10-10 00:42

গতকালের ডিনার। কোনো এক অজানা কারণে জিরা দিয়েছি আর সেই জিরা অতিরিক্ত আঁচে ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছি। জিরার একটু কটু গন্ধ ছাড়া বাকি সব ভালোই। garlic mayo, chilli mayo, and jalapeño sauce মজাই।

2026-10-10 00:40

আজকের আকাশ। এরকম আকাশ দেখলে ক্লাস এইটের হাহাকারের দিনগুলোর কথা মনে পড়ে যায়।

2026-10-10 00:36

my dinner today. idk how this looks. probably horrible or probably not. this is my first time cooking chicken hearts. and it tastes good. quite good.

2026-10-09 17:06

জীবনটা LMAO LMAO লাগে।

2026-10-09 14:12

I am dumb as fuck.

2026-10-07 01:01

আজকে বহু কিছু করলাম। neural network নিয়ে একটু পড়েছি। ফিনল্যান্ডে আসার পর কখনো KFC ট্রাই করা হয় নাই। আজকে করলাম। নট দ্যাট ব্যাড। কিছুদিন আগেই চুল কাটিয়েছিলাম। এবার ভেবেছি চুল বড় করবো seriously. তাই, ঠিক shape আনতে আজকে আবার চুল কাটালাম। কিছু হেয়ার কেয়ার প্রোডাক্ট কিনলাম। Normal, Clas Ohlson এগুলো একটা নেশার মত। দোকানে ঢুকলে কিছু না কিনে বের হওয়া যায় না। আশি ইউরো কীভাবে যে শেষ হয়ে গেল একদিনে আল্লাহ জানে। ভালো লাগে না।

2026-10-05 12:49

আমি একদিন আগে একটা incident থেকে triggered হয়ে কিছু self-reflection করলাম এবং আমার মনে হচ্ছে আমি জীবনের বেশিরভাগ active mess create করেছি miscommunication করে করে এবং সাথে কিছু self-control issues ও আছে।

2026-10-04 14:47

my creation today. taking it as tiffin.

2026-10-04 14:44

I think I am at times more polite with Claude compared to friends/random people. but to its credit, it earned that respect with its intelligence and efficiency.

2026-10-03 02:10

stupid website. always full of bugs. একটা জিনিস ঠিক করি তো আরেকটা জিনিস break করে। বিরক্তিকর।

2026-10-03 02:01

when I first came to Finland, I felt really strange seeing that you can pass a whole day or week or even a month probably without talking to anyone. everything is so automated and organized, there's no need to talk to other people unless you really want to.

at first, I wanted to engage with people cuz I thought it was better. nowadays, I miss having a life alone. no interaction with anyone. just work, go home, make food, watch movies, sleep, wake up, and work. this is how things should be. at least one week.

the need to disappear somewhere sometimes grows so intense.

2026-10-03 01:56

ক্ষুধা লেগেছে। ভালো লাগছে না কিছু।

2026-10-03 01:00

খুবই বিরক্ত লাগছে। এত chaos আর অশান্তি আর ভালো লাগে না।

2026-10-02 12:46

my gawwd PhD thesis defense is scary as fuck

2026-10-01 15:03

ওয়েবসাইটের যেকোনো পোস্ট এখন শেয়ার করা যায়। নতুন সংযোজন।

2026-10-01 15:02

দুইটা homework করলাম। thesis এর first draft submission কালকে। এখনো লেখা শুরু করি নি। একটা formal shirt কিনতে হবে। এখন সেজন্য বের হওয়া উচিত। ঠাণ্ডা দিন ভালো লাগে না। ক্ষুধা লেগেছে। ডাল খুব handy একটা খাবার। ভেবেছিলাম thesis লেখার ব্যাপারে rawdogging করবো। কিন্তু, সময় নাই। তাছাড়া, এত টাকা দিয়ে claude কিনলাম। ও তো মন খারাপ করবে ওকে ব্যবহার না করলে। গতকাল প্রায় ঘণ্টা খানেক একটানা কাজ করেছে লাখের উপর টোকেন খরচ করে। zeta'র (নতুন নাম Psi) সম্পূর্ণ নতুন ভার্সন স্ক্র্যাচ থেকে বানিয়েছে। claude এর একটা physical version দরকার আসলে।

2026-09-30 21:36

salmon fried rice in 15 mins

2026-09-29 14:20

লন্ড্রিতে কাপড় দিয়ে আসলাম। ভালো লাগছে। এখন ঘর গোছানো দরকার একটু।

2026-09-29 13:05

দুপুর একটাকে রাত দুইটার মত লাগছে। সব অজানা হাহাকার এসে ভিড় করে। এই ভিড়ে লুকানোও যায় না।

2026-09-28 21:25

liquid nitrogen and superconductivity

2026-09-28 21:06

প্রচণ্ড ঠাণ্ডা পানিতে ডুবে যেতে পারলে ভালো হত।

2026-09-26 21:59

someone buy me claude code for one month please

2026-09-26 00:54

ইদানীং এত অলস হয়ে গেছি যে আর prompt পর্যন্ত লিখতে ইচ্ছা করে না। মনে মনে ভাবলেই যদি LLM সব বুঝে যেত, কী ভালোই না হত।

2026-09-25 16:57

শুরুতে গিটহাবে host করা ছিল। এখন vercel এ host হচ্ছে। সুবিধা হলো, এখন কোনো কিছু চেঞ্জ করলে ৪৫ সেকেন্ড—২ মিনিটের জায়গায় ১৫ সেকেন্ড লাগার কথা।

2026-09-25 14:19

ওয়েবসাইটে বাংলা লেখার ট্রান্সলেশন ঠিকভাবে কাজ করছে কি না সেটা বোঝার জন্য এটা একটা পরীক্ষামূলক পোস্ট।

"সম্ভবত এগুলো সবই মিথ্যা কথা। তখন সেই মুহুর্তে হয়ত এসব কিছুই মনে হয় নি, বরং সবই হয়ত পরবর্তী কালের অভিজ্ঞতা থেকে পুনর্নির্মিত স্মৃতি। অবশ্য তা হলেও বা সমস্যা কী? একটু সত্য মিথ্যা মেশানো বলেই তো এটা ফিকশন।

তবে সেদিন একটু মন খারাপ হয়েছিল ভেবে যে আর কোনোদিন হয়ত দেখা হবে না কারণ আমি তো এখানে পড়বো না। বিশাল ঢাকা শহরে দু'কোটি মানুষ। আমি হয়ত একশো জনকেও চিনি না। কীভাবেই বা খুঁজে পাবো?"

2026-09-25 12:07

মাঝে মাঝে হুট করে কেমন জানি লাগে। মনে হয় পুরো পৃথিবী ভেঙে পড়ছে। আবার পরের মুহূর্তেই মনে হয় কী বাচ্চাদের মত চিন্তা ভাবনা। কিছুই হয় নাই। শান্ত হয়ে, structured way তে চিন্তা করলেই সব ঠিক হয়ে যাবে।
রিদা গতকাল জিজ্ঞেস করছিল, মানুষের কথা বলার সময় precise হওয়া জরুরি কিনা। KMarket থেকে fish finger কিনবো ভেবেছিলাম। অনেকগুলো অপশন। ও একটা প্যাকেট দেখিয়ে বলেছে এটা ভালো। কিছুক্ষণ পরে আমি ওই প্যাকেটটাই আবার নিয়ে বললাম, আরে এটার দাম অনেক কম। ও বললো, ভালো তো এজন্যই বলেছি, are you dumb? কিন্তু আমার চিন্তা অনুযায়ী, ভালো দুইভাবে হতে পারে, স্বাদে ভালো কিংবা দামে ভালো। ও বললো, হ্যাঁ এই কনটেক্সটে দুইটার ব্যালান্স করেই বলেছি। এখন আমার প্রশ্ন হলো, এই ব্যালান্স দুই ভাবে হতে পারে। হয়ত দাম একটু বেশি কিন্তু স্বাদ দুর্দান্ত। তাই, একটু বেশি দাম দেয়াটা valid. আবার হতে পারে যে দাম কম। স্বাদ অত খারাপ না। তাই, এটাও valid. আমি কীভাবে বুঝবো ভালো দিয়ে সে প্রথমটা মিন করছে নাকি দ্বিতীয়টা? cheaper বললে precise হত। সেখান থেকেই precision এর আলাপ।
আমি সাধারণত খুবই imprecise ভাবে দৈনন্দিন জীবনে কথা বলি। রিদার মতে precise ভাবে কথা বললে মাথায় always structure থাকে এবং একসময় সেটা habit হয়ে যায়। এখন আমার মনে হচ্ছে, precise হওয়ার অভ্যাস কি এই হুট হাট overwhelmed কিংবা anxious হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারে?

2026-09-25 10:05

সবকিছুর এত এত দাম। বিরক্তই লাগে। টাকা পয়সা যে হারে ব্যাংকে ঢোকে, সবসময় তার চেয়ে একটু বেশি হারে বের হয়ে যায়। এই অনুপাত সবসময় ধ্রুবক।

2026-09-24 17:43

the falcon is with me

2026-09-23 21:30

আজকে বহুদিন পর হেঁটে হেঁটে বাসায় এসেছি। Voi subscription এর সব মিনিট শেষ করে ফেলেছি মাস শেষ হওয়ার আগেই। ইয়ারফোন নিতে ভুলে যাওয়ায় গানও শুনতে পারি নাই। কোনো stimuli ছাড়া ঠাণ্ডা আবহাওয়ায় অনেকদিন পর হাঁটলাম। ভালোই লাগলো। subscription সম্ভবত renew করবো না আর আপাতত। দেখি কয়দিন হাঁটা চলা করা যায়। সমস্যা হলো বেশিরভাগ কাজ এবং ক্লাস এখন kide, cs building, আর maarintie তে হয়। আন্ডারগ্র্যাডের তুলনায় এগুলো বহুদূর লাগে। প্রচুর অলস আমি।

2026-09-23 14:50

আজকে বাসা থেকে বের হওয়ার সময় wired earphone নিতে ভুলে গিয়েছি। happened for the first time in my life. বুড়া হয়ে যাচ্ছি। I feel empty now.

2026-09-23 14:09

done with the meeting. went almost smooth. lots of work to do now. I will start working right now so that I don't have to worry later.

but before that I want to setup the learning environment I was envisioning. need to dig a bit about how AI workflows work in general and what tools are available and suitable for my need.

this is how I waste my time. hehe.

2026-09-23 11:33

হে খোদা, আজকের মত পার করে দাও। এরপর থেকে প্রতিবার প্রপার কাজ করে রাখবো ডেডলাইনের আগেই। I know I said it multiple times before, but yk I am doing things differently this time.

2026-09-23 11:19

কেন আমি কোনো কাজ ডেডলাইনের আগে করি না? দেড় ঘণ্টা পর মিটিং। কোনো কাজ করি নি। তার চেয়ে বড় সমস্যা, কী করবো সেটা বুঝতেছি না। বিরক্ত লাগতেছে। চাকরি নিয়ে টানাটানি।

2026-09-22 23:25

sometimes, I feel sleepy but can't sleep. sometimes, I want to sleep but won't feel sleepy. it's the first case tonight.

2026-09-22 21:11

granola + milk is the ultimate rescue food. add some vanilla sauce and honey 🍯 and it's perfect.

2026-09-22 20:54

বাজারে গেলাম আর চব্বিশ ইউরো শেষ, অথচ মুরগি মাংস কিছুই কিনি নাই। ভাল্লাগে না। I need a second brain to organize every purchase for me.

2026-09-22 20:51

forgot the PIN of my card for the nth time in my life

2026-09-22 17:21

খাওয়া দাওয়া করতে হবে। রান্না করতে হবে। ভালো লাগতেছে না। পেঁয়াজ কেনা দরকার। কালকে মিটিঙের জন্য কাজ করি নি।