আজকাল শাওয়ারের সময় গান ছাড়লে কান্না পায়। কেন পায় জানি না। দুঃখ বললে ভুল হবে, কারণ দুঃখের সাধারণত একটা কারণ থাকে। এটা বরং numbness। মাথার ভেতর কিছু নড়ে না। কাজ অনেক, সামনে গ্র্যাজুয়েশন, তবু বিছানায় শুয়ে থাকি। একটা জড়তা, কিছুতেই ঝেড়ে ফেলতে পারি না।
অনুভূতিটা আমার চেনা। HSC-র আগের দুই বছর ঠিক এমন ছিল। তখনও কিছু ভাবতে পারতাম না, আর মন বারবার পালিয়ে যেত ক্লাস এইটে।
ক্লাস এইটের শেষ দিকে, JSC-র আগে, স্কুলে প্রতিদিন পরীক্ষা নেওয়া শুরু হলো। আমি এগুলো কখনো সিরিয়াসলি নিইনি। অর্ধেক লিখে বের হয়ে যেতাম। কখনো আগে শেষ করে অন্যদের উত্তর সাপ্লাই দিতাম, আর টিচার আমাকে ক্লাস থেকে বের করে দিত।
পরীক্ষার পর আমি আর আমার এক বন্ধু ক্যাম্পাসে হাঁটতাম। বিকেলের আলো পড়ে আসছে, আমরা চক্কর দিচ্ছি আর দুনিয়ার সব হাবিজাবি বিষয় নিয়ে কথা বলছি। কী বলতাম, তার বেশিরভাগই মনে নেই। শুধু মনে আছে, খুবই ভালো লাগত। I genuinely liked walking, and I liked expressing myself with someone whose mind worked like mine. এত বছরে কেউ যদি তার কাছাকাছি এসে থাকে, সেটা সম্ভবত Rida। যদিও ও বেশি বিরক্তিকর।
তখন সবে শিরোনামহীন শোনা শুরু করেছি। মনে হত “তুমি চেয়ে আছো তাই, আমি পথে হেঁটে যাই” লাইনগুলি আমাদের নিয়েই লেখা। বালখিল্যতার একশেষ।
দৃশ্যপটে একটা মেয়েও ছিল। সে বান্ধবীদের সাথে ক্যাম্পাসে হাঁটত। ক্যাম্পাসে কয়েকবার চক্কর দিতে দিতে দুই-তিনবার দেখা হয়ে যেত। আমি ভাবতাম, আমি যেভাবে তাকে খেয়াল করি, সেও কি আমাকে সেভাবে করে?
তখন জীবন সহজ ছিল, তা না। পরীক্ষা আসছে, প্রিপারেশন মোটামুটি, মাঝে মাঝে প্যানিকও করতাম। বেশিরভাগ সময় একাই থাকতাম। কিন্তু কখনো lonely লাগেনি। এখন পেছন ফিরে মনে হয়, তখন ভেতরে সবসময় কিছু একটা চলত। আকাশ দেখলে কিছু একটা অনুভব করতাম। গান শুনলেও করতাম। একটা আলাপ নিয়ে পুরো সন্ধ্যা মাথা ব্যস্ত থাকত।
এখনকার একাকীত্বটাও ঠিক মানুষের অভাব না। আমি নিজের কাছেই আর পৌঁছাতে পারি না। ভেতরে কিছু একটা হচ্ছে, কিন্তু শুনতে পাই না।
ওই মেয়েটার সাথে পরে প্রেম হয়েছিল। HSC-র আগের সে সময়টায় সে পাশে ছিল। কয়েকবার বলার চেষ্টা করেছিলাম কী হচ্ছে, পারিনি। তখন ভাবতাম সে বুঝতে পারছে না। এখন মনে হয়, যেটা নিজেই বুঝি না, সেটা বোঝাতাম কীভাবে? তাছাড়া, আমার জীবন ছিল আলাদা আলাদা খোপে ভাগ করা। সে ছিল এক খোপে, এই অনুভূতিগুলো আরেক খোপে। মাঝখানে কখনো দরজা বানাইনি। Two people can be close and still drift apart, just because one of them never found the words.
এই গানটা কেমন যেন সেই পুরনো অনুভূতির কথা মনে করায়।
"কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল।
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি, আমি তুমি হারা।"
প্রথমবার এটা এসেছিল স্কুল জীবন শেষ হওয়ার ঠিক আগে। এবার এসেছে স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার ঠিক আগে। হয়ত হাহাকারটা কখনো ক্লাস এইটের জন্য ছিলই না। হয়ত প্রতিবার জীবনের একটা চ্যাপ্টার শেষ হওয়ার আগে আসে। টের পাই সময় হাত ফসকে যাচ্ছে, অথচ এখনও বুঝে উঠিনি সময়টা আসলে কী ছিল।
সামনের জীবনটা হয়ত অনেক বেশি interesting হবে। তবু পেছনেরটার জন্য তৈরি হওয়া nostalgia‘র গভীরতা বেশি মনে হয়। হয়ত কারণ যেটা শেষ হয়ে গেছে, সেটা আর বেশি খারাপ হতে পারবে না। কিন্তু ভবিষ্যতটা পুরোটাই অজানা এবং full of pressure and expectation.
এই peak nostalgia‘র কতটা সত্যি আর কতটা আমার কল্পনায় অতিরঞ্জিত, সেটাও জানি না।
মাঝে মাঝে খোদার কাছে বিচার দিতে ইচ্ছা করে। কিন্তু বিচার দিতে গেলে তো একটা অভিযোগ লাগে। আমার অভিযোগটা আসলে কী? কার বিরুদ্ধে? মানুষ খোদার সাথে কথা বলে। আমি জানি না খোদা আছেন কিনা। থাকলেও মনে হয় তাঁর সামনে চুপ করে দাঁড়িয়ে থাকব, কারণ যা বলতে চাই, তার ভাষা আমার কাছে নেই।
HSC কোনোভাবে পার হয়েছিল। হয়ত এটাও হবে।
do you believe anything so deeply that you would die for? I am not sure if I believe that firmly on anything. I am confused about mostly everything.
মাঝে মাঝে চোখ থেকে চশমা সরালে যখন MacBook এর screen দেখতে পাই না, বেশ মায়া লাগে নিজের জন্য। অন্ধ মানুষের প্রতি যেমন মায়া লাগে, খানিক সেরকম।
চশমা আমার খুব পছন্দের একটা যন্ত্র। চশমা না পড়লে ছোটবেলায় আমাকে দেখতে চাকমাদের মত লাগত (সম্ভবত এখনো লাগে)। আমার সেটা খুব একটা পছন্দ ছিল না। একারণে, ক্লাস থ্রি থেকে যখন আমাকে চশমা prescribe করলো, I was more or less happy about it.
-0.5 dioptre দিয়ে শুরু হলো। এখন সেটা বাড়তে বাড়তে সম্ভবত -4 or -5 dioptre হয়ে গিয়েছে। হিসেবও রাখা হয় না ঠিক করে আর।
কাকতালীয়ভাবে জীবনের সব গুরুত্বপূর্ণ মানুষ এবং বন্ধুদের একটা বড় অংশের সবাই চশমা পরে। তাই নিজেকে দলছুট মনে হয় না, তবে কিছু practical inaccuracy থেকেই যায়। আমার চশমায় সবসময় একটা blue light filter থাকে কারণ আমার কাজ এবং পড়াশোনার ধরণের কারণে screen-time অনেক বেশি। কিন্তু এই ফিল্টারের সমস্যা হলো, যেহেতু নীল আলো খানিক block করে দেয়, তাই সাদা দেয়াল/আকাশ দেখতে off-white দেখায়। সবকিছুই একটু হলুদাভ হয়ে যায়। I don't mind that much. কিন্তু, মাঝে মাঝে মনে হয় যে আমি হয়ত দুনিয়ার আসল রঙ দেখি না। সবকিছু একটা ফিল্টারের ভেতর দিয়ে দেখি। মাঝে মাঝে খুব সুন্দর বা surreal কিছু দেখে ফেললে, চশমা খুলে আরো একবার দেখি। দুই চোখ ভরে পুরো দৃশ্য যতটা সম্ভব capture করতে চেষ্টা করি। কিন্তু সব এত blurred হয়ে থাকে যে পরে মনে হয়, ফিল্টারহীনতার থেকে clarity বেশি দরকার।
তবে একটা আফসোস থেকেই যায়। কাউকে ভালোবেসে তার সামনাসামনি বসে থাকলে মাঝে মাঝে মনে হয় সে আসলেই যেরকম সেটার সাথে আমার perception এর একটা পার্থক্য আছে এবং এটা কখনোই minimize করতে পারবো না। If I take off my glasses, I will lose the details—but I always wanted to appreciate every microscopic pattern on their skin.
সবকিছু একসাথে যে পাওয়া যায় না, এটা বিরক্তিকর।
মাঝে মাঝে মনে হয় জীবনে ভুলের উপর বসবাস করছি। পুরোপুরি নিশ্চিত হয়ে অবশ্য বুঝতে পারি না। শুধু মনে হয় যে একটা ভালো সম্ভাবনা আছে। কিন্তু তাই বলে তড়িৎ গতিতে ভুল থেকে ফিরে আসি না। দুইটা কারণ। প্রথমত, কোথায় ফিরে আসবো? সঠিক কী সেটা তো জানি না। দ্বিতীয়ত, প্রচুর সময় আছে। তাড়াহুড়ো কী হবে? মানবজীবনের গড় আয়ু আসলে এত বড় যে এই ভুল পথে কিছু দিন মাস বছর এমনকি যুগ কাটিয়ে দিলেও ফিরে আসার সময় থেকেই যাবে। ভুল ঠিক করার ফলে সিস্টেমে যে পারটারবেশন হয়, সেটা এড়ানো মাঝে মাঝে বঞ্চিত হওয়া সুখের থেকে বেশি আকাঙ্ক্ষিত হয় পড়ে। যদি হাতে সময় না থাকত, যদি এত ভিড় না হত, কাল যদি দুনিয়া শেষ হয়ে যেত, তাহলেও আমি কিংবা আমরা সবাই নিশ্চয়ই নিজের কথা শুনতাম।
কাল মারা গেলে অবশ্য এই coping mechanism আর কাজ করবে না। আফসোস নিয়ে মরে যেতে হবে। কিন্তু মরে গেলে আফসোস থাকল কি না থাকল তাতে কিছু কি যায় আসে? অল্প কিছুক্ষণের আফসোস, তারপর সমাপ্তি। সেদিক থেকে ভাবলে স্মৃতিই আসলে তৃপ্তির জায়গা।
while recording the video, I thought it was bs but now it feels like smth that can be regarded as peak nostalgia someday.
haha-hihi

we discovered inner product, expectation value, and the projector inside the elevator — what studying Quantum Tech does to a bunch of ppl
gloomy winter days are approaching faster than I expected

এক্সামের দোহাই দিয়ে রান্না করি না। না খেলে এক্সাম খারাপ হবে সেই অজুহাতে ইচ্ছেমত টাকা অপচয় করি। UberEats এর ডিসকাউন্ট কোড না থাকলে ফতুর হয়ে যেতাম।
avg lunch in university
কচুর ডাটা দিয়ে ইলিশ মাছের মাথা। অসম্ভব রকম ভালো স্বাদ। কল্লোল ভাইয়ার হাতের জাদু অমর হোক।

halzen's nobel prize along with some recent incidents made me interested in astrophysics again
I like trains. They hit me with nostalgia.

গতকাল meem আপু ইজু ভাইয়ার মাধ্যমে মাল্টা কিনে পাঠিয়েছেন কারণ আমার জ্বর। ব্যাপারটায় আমার খুবই লজ্জা লাগছে, আবার একই সাথে একটু একটু কান্না করতে ইচ্ছা করছে। মাল্টাগুলো না খেয়ে সাজিয়ে রাখতে পারলে ভালো লাগত। কিন্তু সেটা তো সম্ভব না। তাই উদরপূর্তি করার আগে এখানে স্মৃতি রেখে দিলাম। meem আপু আর ইজু ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ — মাল্টার জন্য তো বটেই, also for reminding me to be a better elder brother to my own sister.
I am sorry. I do not know for how many things I should apologize and to whom exactly. I probably disappointed everyone I interacted with in my whole life. I genuinely do care about that. However, practically I cannot care about that since I also "have to" love myself. I need to defend myself. Some sort of justification of what I do, why I do. Sometimes, blatant confession that how I operate or operated on some incidents was simply wrong. But, I cannot leave myself for that. Even after all of that it is me who has to stay with me. No one else. Not my parents, not my friends, not my lovers, no one really. I can't seem to love myself from a admirable POV—the way I love other people. I really love many people because I admire them a lot. I don't have that for me anymore. I had that for me when I was a child. Maybe till grade eight? Now, I love (I don't think the word is love) myself because unless I do, nobody else will do. That's the way of life. Only you stay with yourself at the end of the day. It's like finding a poor struggling child, and not necessarily that kid is bright or has any admirable qualities, but since the kid has no one and no one will care about him/her, so you take care of him/her out of moral urge and kindness. You raise the kid for your whole life out of a sheer sense of responsibility. I feel that kind of responsibility for myself. Probably, because I can never see myself grown up. Whenever I think about me, it is that kid from my childhood who used to dream about studying astrophysics someday, who had passion for an impact. I got derailed from that innocence a lot ago. I am not sure how to feel about that. Ugh.
I wish I were more honest with myself and other people regarding what I feel
কোনো কিছুতেই কিছু যায় আসে না। I wish I cared about things. the only thing I seem to care about is me not caring about thing. a reason behind not caring is কিছুতেই আমার কোনো শিক্ষা হয় না। সবসময়ই খোদা (বিশ্বাস করি কিংবা না করি) কোনো না কোনোভাবে ম্যানেজ করে দেন। or probably this is just a confirmation bias.
আজ সকালবেলা উঠে পঁচিশ ইউরো পেলুম। বিকালে আরো চল্লিশ আসবে। গত পরশু আশি ইউরো শেষ করার যন্ত্রণা কমে গেল বহুগুণে। I really love my little SAT mentees. they are a blessing in this economy.
গতকাল olivia কে বলছিলাম, প্রচণ্ড জ্বর। ও বলেছে আজকে না পড়ালেও পারতাম। আমি বললাম, প্যারা নাই। না পড়াইলে হয়ত শুয়েই থাকতাম/স্ক্রল করতাম। ও অবাক হয়ে বলে, আমি স্ক্রল করি? আমাকে দেখে নাকি মনে হয় I am the type of person who doesn't scroll. that's crazy and শুনে একটু মন খারাপই হলো। আমার average screen time 7 hrs+ এবং সেটাও শুধু ফোনে।

on this day, in a random year, our big beautiful boy tejvir was born. today he is graduating from his undergrad studies. massive moment. we all are proud of him. I lowkey miss the Summer of 2026. I hope we can get crazy drunk again.
our Odyssey: once in a year bed moving adventure (3rd October)

best food ever. কয়েকদিন আগে খেয়েছি। ভুলে গিয়েছিলাম এখানে দিতে।
test video to check if the video uploading capability works or not
আজকে একটা অদ্ভুত স্মৃতি মনে পড়লো। ছোটবেলায় আমার বেশিরভাগ সময় কেটেছে উত্তরবঙ্গের নানান জেলায়। তো, সাধারণত দাদু-নানু বাসায় যাওয়ার সময় বগুড়ার উপর দিয়ে যেতে হত কারণ ওইটা একটা হাব হিসেবে কাজ করে। চার মাথায় এসে আমরা ঢাকা কোচের জন্য ওয়েট করতাম। ব্যাপারটা একটু ট্রিকি। কারণ, টিকেট কাটা থাকত না। বাস চার মাথাতে স্লো যখন ট্রাফিকের জন্য স্লো করে বা কোনো কারণে এমনিতেই দুই মিনিট থামে, তখন কন্ডাক্টরের সাথে দ্রুত নেগোসিয়েশন হতো যে বাসে তো চার পাঁচটা সিট খালিই যাচ্ছে, আমাদেরকে যেন তুলে নেয়। এটা বাসের কন্ডাক্টরদের এক্সট্রা আয় আরকি।
তো চারমাথায় এই জ্যাম সামলানোর জন্য একটা লোক মাইক হাতে নিয়ে বসে থাকত, এবং সেন্ট্রালাইজড কমান্ড দিত যে এই লেন বন্ধ থাকবে, ওরা পার হবে এরকম আরকি। কিন্তু ব্যাপারটা মাঝে মাঝে কমেন্ট্রির মত হয়ে যেত। "হানিফ বাসের ড্রাইভার কী বলদ নাকি? এখানে কেন ঢোকালো? এরকম লোকাল বাসের মত চালালে হবে?" পুরা চার মাথার সবাই এগুলো শুনতে পাচ্ছে। আমি এই ড্রাইভারের জায়গায় থাকলে অনেক লজ্জা পেতাম।

Elizabeth got her PhD today. I will write a letter for her soon. She is a super woman.
me trying out random outfits from the women's section without even knowing the sartorial etiquette
আজকে একটা interesting শব্দ শিখলাম। শব্দটা হলো sartorial. এটা একটা formal adjective যার মানে হলো related to tailoring or clothing style. উদাহরণ হিসেবে বলা যায়, he has a poor sartorial taste.
the more I see myself, the more I realize why I would not want to raise a child by myself
I am tired of dua lipa's training season

had to keep this photo here 😭🙆🏻♂️
সোমবার সম্ভবত সপ্তাহের সেরা দিন
cooking is on 🙆🏻♂️
আমার মেজাজ এত খারাপ হয় নিজের উপর। আমি ২০২৫ থেকে ২০২৬ অর্থবছরে (নয় মাস) ৩৭০০ ইউরো (around this figure আরকি) দিয়ে পুরা বছর পার করে দিলাম। আর এদিকে ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরে চার মাসে আমি ৩৪০০ ইউরো শেষ করে ফেলেছি। কই শেষ করলাম? কেন করলাম? কিছুই বুঝতেছি না। একটা কাজের জিনিস কিনি নাই। লাল পানিতেও তেমন বেশি খরচ হয় নাই। মাসে সাড়ে আটশো ইউরো কী করি আমি? দিনে দুই-বেলা করে খেয়ে (কারণ আমি খাইতে ভুলে যাই) কীভাবে সাড়ে আটশো ইউরো শেষ হয়? আমার impulsive small purchase behaviour একদিন আমার পতনের কারণ হবে। কেমনে ঠিক করবো আমি এটা?

learnt a new idiom "deep in the weeds"

last day at work with zeb. best of luck with your PhD, my man. see you next year at utrecht.
started working on my personal learning environment today. Gemini told me that everything that I want to do can be done inside Antigravity just by creating a new skill and some rules. no need to do anything fancy cuz Antigravity already has everything that this type of environment needs to have.
the skill was then written, and I tested that by trying to learn how to solve a problem from my Quantum Information exam, and I am happy to announce that it's working well so far.
the main problem of learning something via AI was that after I exchange 30 or 40 messages, the responses tend to get diluted a lot. it starts to produce a high level summary of everything instead of explaining well, can't track ideas well, and forgets the instructions. with the new skill, so far, that's not happening.
I'm happy (7/10).
studying or learning something in general is really tedious. it takes quite a lot of effort and constant attention. but this process has its own kind of fun as well. so, no regrets.
look, somebody left these smol cute dinos in the office

avg interaction between me and my father

গাছটা এত সুন্দর আর একা।